রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

মেলায় অশ্লীল নৃত্যে: ৬ কিশোরি আটক

মেলায় অশ্লীল নৃত্যে: ৬ কিশোরি আটক

নিজস্ব প্রতিবেদক: বাঘা উপজেলায় রবিবার রাতে ঈদ মেলায় পুতুল নাচের নামে অশ্লীল নৃত্য পরিবেশনের অভিযোগে ৬জনকে আটক করেছে পুলিশ। তারা সবাই কিশোরী। জানা গেছে, বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ মেলায় পুতুল নাচের প্যান্ডেলে রবিবার রাত সাড়ে ৯টার সময় কিশোরীদের দিয়ে অশ্লীল নৃত্য পরিবেশন করায় মেলা কমিটি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পেয়ে সেখানে অভিযান চালায়। পুলিশ দেখে মেলা কমিটির লোকজন সটকে পড়ে। পরে ৬ কিশোরীকে আটক করা হয়। বাঘা থানা ওসি রেজাউল হাসান বলেন, অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে কোন আপস নেই।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com