শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
র‌্যাপ সংগীতশিল্পীকে গুলি করে হত্যা

র‌্যাপ সংগীতশিল্পীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জনপ্রিয় র‌্যাপ সংগীতশিল্পী এক্সএক্সএক্সটেনটাসিয়নকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় সোমবার দক্ষিণ ফ্লোরিডার একটি মোটরসাইকেলের দোকান থেকে বের হওয়ার সময় সন্দেহভাজন অস্ত্রধারীরা তাকে গুলি করে। এর পর তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পর পর দুটি অ্যালবাম হিট হওয়ার পর মাত্র ২০ বছর বয়সী এই সংগীতশিল্পী দ্রুত খ্যাতিমান হয়ে উঠছিলেন। এক্সএক্সএক্সটেনটাসিয়নের প্রকৃত নাম জাশে অনফ্রয়। তাকে প্রায়ই র‌্যাপ সংগীতের সবচেয়ে বিতর্কিত শিল্পীদের একজন হিসেবে বর্ণনা করা হতো।

শুরুতে সাউন্ডক্লাউড ওয়েবসাইটে গান আপলোড করার মাধ্যমে শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করেছিলেন তিনি। মার্কিন র‌্যাপ সংগীতে নতুনমাত্রা যুক্ত করা এই শিল্পীকে প্রতিভাবান সংগীতশিল্পী হিসেবে গণ্য করা হতো।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com