শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বাবার তিন বিয়ে: খুন হলেন ছেলের হাতে

বাবার তিন বিয়ে: খুন হলেন ছেলের হাতে

নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় ছেলের হাতে খুন হয়েছে আক্কাস শিকদার (৪৫) নামে এক বাবা। সোমবার (১৮জুন) রাতে উপজেলার ব্রাহ্মণপাড়া গ্রামে এ খুনের ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুত্র শাহ আলম (১৭) পালিয়ে গেছে।

এলাকাবাসি ও পুলিশ জানায়, নিজ বাড়ির সামনে আক্কাস শিকদারের সাথে বাদানুবাদের এক পর্যায়ে তার সন্তান শাহ আলম ধারালো অস্ত্র দিয়ে তার পিতাকে কোঁপাতে থাকে। এসময় তার আর্তচিৎকারে আশেপাঁশের লোকজন এগিয়ে এলে শাহ আলম পালিয়ে যায়।

এরপর পুলিশে খবর দেয়া হয়। ততক্ষণে ঘটনাস্থলেই মারা যায় আক্কাস। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ফরিদপুর মর্গে পাঠায়।

জানা গেছে, নিহত আক্কাস তিনটি বিয়ে করেন। দ্বিতীয় ঘরের সন্তান এই শাহ আলম। আট বছর আগে আক্কাস তার দ্বিতীয় স্ত্রী ও শাহ আলমের মাকে শাহিদা বেগমকে তালাক দেয়।

নিহত আক্কাস ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের গোপাল শিকদারের ছেলে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com