বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
‘রোহিঙ্গা সঙ্কট বিশ্বের দায়িত্ব’

‘রোহিঙ্গা সঙ্কট বিশ্বের দায়িত্ব’

নিজস্ব প্রতিবেদক: রোগিঙ্গা সঙ্কট নিরসনে বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। বৈঠকে দু’জনই রোহিঙ্গা সংকটে বাংলাদেশের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের এই বৈঠক সম্পর্কে জাতিসংঘ মুখপাত্রের অফিসিয়াল টুইটার পোস্টে বলা হয়: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম রোহিঙ্গা শরণার্থীদের প্রতি উদারতা দেখানোর জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন। তারা বলেছেন, রোহিঙ্গা সংকটে দায়িত্ব কেবল বাংলাদেশের নয়, বরং পুরো বিশ্বের।

জাতিসংঘ প্রধানের সঙ্গে বিশ্ব ব্যাংক গ্রুপ প্রেসিডেন্ট জিম ইয়ং কিম যৌথভাবে রোববার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২০৩০ টেকসই উন্নয়ন এজেন্ডা বিষয়ক একটি অধিবেশনে জাতিসংঘ মহাসচিবের যোগদানের কথা রয়েছে।গুতেরেস বিকেলে রেডিসন হোটেলে বাংলাদেশের জাতিসংঘ ও বিশ্ব ব্যাংক কান্ট্রি টিমের সঙ্গে বৈঠক করবেন। পরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ভোজ সভায় যোগ দেবেন।আগামীকাল সোমবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের লক্ষ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে কক্সবাজার যাবেন জাতিসংঘ মহাসচিব।এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট এবং রোহিঙ্গা বিষয়ক জাতিসংঘ হাইকমিশনার ফিলিপপো গ্রান্ডি জাতিসংঘ মহাসচিবের সঙ্গে থাকবেন।গুতেরেস কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শন এবং সেখানে নারীদের সুযোগ-সুবিধার বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন। এদিনই সন্ধ্যায় ঢাকায় ফিরে তার মিডিয়া ব্রিফিংয়ে যোগদানের কথা রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com