বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
জঙ্গিরা দুর্বল হয়েছে, নির্মূল হয়নি : কাদের

জঙ্গিরা দুর্বল হয়েছে, নির্মূল হয়নি : কাদের

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: জঙ্গিরা দুর্বল হয়েছে, নির্মূল হয়নি। এই সমস্যা সমাধানে সরকার আইনি ও রাজনৈতিকভাবে মোকাবেলা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এ হামলা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে পারেনি। জঙ্গিবাদ নির্মূলে সরকার কাজ করে যাচ্ছে।

রোববার সকালে ওবায়দুল কাদের গুলশানের ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবতা পালন করেন। এরপর নিহতদের স্মরণে দোয়া করেন।

পরে সাংবাদিকদের তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে ওই মামলার চার্জশিট দেয়া হচ্ছে। হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনাকে আমরা আইনি ও রাজনৈতিকভাবে মোকাবেলা করে যাচ্ছি। জড়িতরা শাস্তি পাবেই।

আওয়ামী লীগের এ নেতা বলেন, জঙ্গিরা এখন আর সক্রিয় নেই। তারা ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। আর আমরাও সতর্ক রয়েছি। জঙ্গিরা যেন কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।

ওবায়দুল কাদের বলেন, এটা সত্য, হামলার পর বিশ্বে বাংলাদেশকে নিয়ে অনেক কথা বলা হয়েছে। কিন্তু বিদেশিরাই তো নিজেদের ইমেজ ধরে রাখতে পারছে না। আমাদের ইমেজ সংকট কিভাবে বলবেন? তাদের তুলনায় আমাদের দেশ এখন অনেক নিরাপদ।

উলেখ্য, ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালিয়ে নয় ইতালিয়ান, সাত জাপানিজ, একজন ভারতীয়, একজন আমেরিকান-বাংলাদেশ দ্বৈত নাগরিক ও দুজন বাংলাদেশি এবং দুই পুলিশ কর্মকর্তাসহ মোট ২২ জনকে হত্যা করে। জঙ্গিরা রেস্টুরেন্টে আগত অন্যান্য অতিথি এবং কর্মচারীদের রাতভর জিম্মি করে রাখে। পরদিন সকালে সেনাবাহিনীর কমান্ডোরা ‘অপারেশন থান্ডারবোল্ট’ অভিযান চালায়। এতে পাঁচ জঙ্গি ও একজন পিৎজা শেফ নিহত হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com