শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
প্রস্রাব চেপে রাখলে হতে পারে যে সব ভয়ঙ্কর বিপদ

প্রস্রাব চেপে রাখলে হতে পারে যে সব ভয়ঙ্কর বিপদ

ডেস্ক নিউজ: কখনও কাজে ব্যস্ত থাকার কারণে, কখনও উপযুক্ত জায়গা বা সুযোগ না পাওয়ার জন্য প্রস্রাব চেপে রাখেন অনেকেই৷ কিন্তু দীর্ঘদিন ধর এই ভাবে প্রস্রাব চেপে রাখতে রাখতে তার কি ভয়ানক প্রভাব আপনার শরীরের ওপর পড়ছে তা কি জানেন?

আসুন জেনে নেই প্রস্রাব চেপে হতে পারে যেসব সমস্যা।

পেটে ব্যথা ও কিডনিতে চাপ

মূত্রত্যাগ না করে তা চেপে রাখলে, প্রস্রাবের সময় গুরুতর ব্যথা অনুভব করতে পারেন৷ কিডনিতে চাপ সৃষ্টি হয়ে তা ক্ষতিগ্রস্ত হতে পারে৷

মূত্রনালীতে সংক্রমণ

মূত্রনালীতে সংক্রমণ এক ধরনের ব্যাকটেরিয়াঘটিত সংক্রমণ যার ফলে মূত্রনালি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রস্রাব চেপে রাখলে মূত্রনালীতে সংক্রমণ হতে পারে৷

ব্লাডার ফেটেও যেতে পারে

একজন প্রাপ্তবয়স্ক মানুষের ব্লাডার দুই কাপের মতো মূত্র ধারণ করতে পারে। এরপরেই আমাদের মস্তিষ্কে সিগন্যাল যায় যে এখন ব্লাডার খালি করতে হবে। এ সিগন্যাল উপেক্ষা করলে ব্লাডারের সিলিন্ড্রিক্যাল স্ফিঙ্কটার খুব শক্ত হয়ে বন্ধ হয়ে থাকে যাতে কোন তরল বের হতে না পারে। এই অবস্থায় ব্লাডার ফেটেও যেতে পারে।

সাধারণত মহিলারা ৩-৬ ঘন্টা মূত্র চেপে রাখতে পারেন। কিন্তু প্রতিটি মানুষের ক্ষেত্রে এই সময়টি আলাদা আলাদা হয়। তাই যত দ্রুত সম্ভব ব্লাডার খালি করে ফেলুন৷ শরীরের সুস্থতাই প্রথম এবং শেষ কথা৷

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com