মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
যৌতুকের জন্য গৃহবধূকে হত্যায় স্বামীসহ ৬ জনের মৃত্যুদণ্ড

যৌতুকের জন্য গৃহবধূকে হত্যায় স্বামীসহ ৬ জনের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার: ঢাকার ধামরাইয়ে যৌতুকের জন্য কেরোসিন দিয়ে পুড়িয়ে এক গৃহবধূকে হত্যায় স্বামীসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

ঢাকার ৯ নম্বর নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শরীফ উদ্দিন বৃহস্পতিবার বিকালে এই রায় ঘোষণা করেন।

এ সময় আসামিদের মধ্যে শুধু নিহত সামিনার (১৮) স্বামী জাফর আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা পলাতক রয়েছেন। তারা হলেন- আব্দুর রহিম, জাহাঙ্গীর, খালেক, ফ্যালা মিয়া ও রোকেয়া।

মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে এই ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর শহীদউদ্দিন জানিয়েছেন।

তিনি বলেন, ২০০৫ সালের ৭ জুন ধামরাই দক্ষিণ পাড়ায় মাত্র ১০ হাজার টাকা যৌতুকের জন্য গৃহবধূ সামিনাকে পুড়িয়ে মারা হয়। এই ঘটনায় তার মা নাজমা বেগম মামলা দায়ের করেন।

এই মামলায় ১১ জনের সাক্ষ্য নেওয়া হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com