বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন গেলেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন গেলেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক: স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসার জন্য আট দিনের সফরে যুক্তরাজ্য গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। লন্ডনের মুরফিল্ড আই হাসপাতালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন রাষ্ট্রপতি।

আজ শনিবার সকাল ১০টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের কাছে এর সত্যতা নিশ্চিত করেছেন।

বিমানবন্দরে এ সময় রাষ্ট্রপতিকে বিদায় জানান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

রাষ্ট্রপতি আগামী ১৫ জুলাই দেশে ফিরবেন বলে জানা গেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com