বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
দেশের প্রতিটি মানুষ বসবাসের জন্য বাড়ি পাবে : প্রধানমন্ত্রী

দেশের প্রতিটি মানুষ বসবাসের জন্য বাড়ি পাবে : প্রধানমন্ত্রী

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রতিটি মানুষ বসবাসের জন্য বাড়ি পাবে। একটি মানুষও বাড়ি ছাড়া থাকবে না। রাজধানীতে সরকারি কর্মচারীদের জন্য নির্মিত ২০ তলা বিশিষ্ট চারটি বহুতল আবাসিক ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

আজ শনিবার সকালে মতিঝিল কলোনিতে গিয়ে ভবনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকারের কাজ হচ্ছে জনসেবা করা। আমরা আপনাদের সেবা করে যাচ্ছি। জাতির পিতার বলেছিলেন, এ দেশে একটা মানুষও গৃহহীন থাকবে না। আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করছি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকারের লক্ষ্য হচ্ছে উন্নয়ন। রাজধানীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৯ হাজার ৭০২টি ফ্লাট নির্মাণ করার জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এসব ফ্লাট নির্মাণ করে আবাসন সমস্যার সমাধান করা হবে। শুধু সরকারি কর্মচারী-কর্মকর্তা নয়, বেসরকারিভাবেও মানুষ যেন কিস্তিতে ফ্লাট নিতে পারে আমাদের সরকার সে ব্যবস্থাও করছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিকল্পনা ছিল সকল মানুষের জন্য গৃহনির্মাণ নিশ্চিত করা। তিনি বাস্তবায়ন করতে পারেনি। আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করছি। নিঃস্ব, ভূমিহীন এবং যাদের ভূমি আছে তাদের বাড়ি করে দেওয়া হবে।তিনি বলেন, আমরা সবার বেতন ১২৩ ভাগ বৃদ্ধি করেছি। তাদের পদ-পদবিও পরিবর্তন করে দিয়েছি।শেখ হাসিনা বলেন, আপনারা যারা এসব ফ্লাটে বসবাস করবেন তাদের কাছে আমার কিছু অনুরোধ থাকবে। তা হলো বিদ্যুৎ, পানি ব্যবহার হিসাব করে করবেন। নিজেদের ফ্লাট নিজেরা পরিষ্কার রাখবেন।প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন করা এসব ভবনে ৫৩২টি ফ্লাট রয়েছে হয়েছে। এসব ভবনে ৫৩২ জন কর্মচারী তাদের পরিবার নিয়ে বসবাসের সুযোগ পাবেন।

উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।এ সময় গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি, গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ দবিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com