শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
কানাডায় দাবদাহে নিহতের সংখ্যা বেড়ে ৫৪

কানাডায় দাবদাহে নিহতের সংখ্যা বেড়ে ৫৪

ডেস্ক নিউজ: কানাডার তীব্র দাবদাহে নিহতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। তীব্র দাবদাহে মন্ট্রিয়েল শহরেই ২৮ জনের মৃত্যু হয়েছে।কানাডার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সঙ্গে উচ্চ আর্দ্রতা বিরাজমান রয়েছে। এ  কারণে জনগণের নাভিশ্বাস বেড়ে গেছে।  নিহত ব্যক্তিদের বেশিরভাগের বয়স ৫০ থেকে ৮০ বছরের মধ্যে।

স্থানীয় কর্মকর্তারা জানান, গত কয়েক দশকের মধ্যে কুইবেকে এটাই সবচেয়ে তীব্র দাবদাহ। স্থানীয় প্রশাসন থেকে জনগণকে প্রচুর পানি পান করার এবং অতিরিক্ত রোদে বের না হওয়ার অনুরোধ করা হয়েছে। মন্ট্রিয়েলের মেয়র জানান, সর্বশক্তি প্রয়োগ করে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করা হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com