বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
ঢাকায় পৌঁছেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং

ঢাকায় পৌঁছেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং

স্টাফ রিপোর্টার: তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বিকেল ছয়টায় হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাজনাথ সিং। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের আমন্ত্রণে ঢাকায় এসেছেন তিনি। আগামীকাল শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।
শনিবার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধন করবেন রাজনাথ সিং। এরপর রাজশাহীতে সারদা পুলিশ একাডেমিতে ভারত-বাংলাদেশ মৈত্রী ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
রবিবার দুপুরে, রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এই বৈঠকে যোগ দিতে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদল আসছে। বৈঠক শেষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনের কথা রয়েছে রাজনাথ সিংয়ের।
অন্যদিকে বাংলাদেশের ১৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সবশেষ ২০১৬ সালে দিল্লিতে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com