শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
দুর্নীতি কমলো নারী কর্মী নিয়োগে!

দুর্নীতি কমলো নারী কর্মী নিয়োগে!

ডেস্ক নিউজ: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিং ফি নেওয়ার কাজে কর্মীদের নিয়োগ করার পর থেকে ঝামেলা অনেকটা কমে এসেছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তারা আরো জানিয়েছে পুরুষের বদলে নারী কর্মী নিয়োগ করা তাদের সঠিক সিদ্ধান্ত ছিলো।

এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া জানিয়েছে, ‘পুরুষ কর্মীদের সরিয়ে মহিলা কর্মী নিযুক্ত করাতেই আসল কাজটি হয়েছে।’

এস এস এন্টারপ্রাইজের কলকাতা শাখার ম্যানেজার আচ্ছেলাল যাদব বলেন, ‘গত ২৬ জুন নিয়োগের পর ১৯ দিন হয়ে গেল। পাঁচজন মহিলা মিলে পার্কিং ফি নেওয়ার কাজটি করছেন বিমানবন্দরে। এখনও পর্যন্ত একটিও অভিযোগের খবর নেই।’

বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, ‘পার্কিং ফি নিয়ে দুর্নীতির কারণে পাঁচজন কর্মীকে গ্রেপ্তার করা হয়।’

এনএসসিবিআইএ-র কর্মকর্তা অতুল দীক্ষিত বলেন, ‘এখনও পর্যন্ত মহিলা কর্মীরা দারুণ কাজ করছে বলে জানতে পেরেছি। তারা অনেক বেশি মাথাঠাণ্ডা করে মন দিয়ে কাজটা করে চলেছে।’

সূত্র: এনডিটিভি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com