শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
পুলিশবাহী গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

পুলিশবাহী গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরে একটি পুলিশবাহী মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার ভোর ৫টার দিকে শহরের কুমুদিনী কলেজ মোড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁও চৌধুরীবাড়ী এলাকার স্কুলছাত্রী জান্নাতুল ফেরদৌস বর্ণা (১৯), তার খালাতো ভাই ফারুক (৪২) এবং মামা সিরাজুল ইসলাম (৫৫)।

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার উপপরিদর্শক (এসআই) তানভীর আহমেদ জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা থেকে মাইক্রোবাস নিয়ে তারা কয়েকজন পুলিশ সদস্যসহ অপহৃত জান্নাতুল ফেরদৌস বর্ণাকে উদ্ধার করতে রাজশাহী যায়। সেখান থেকে ফেরার পথে টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের উদ্দেশে রওনা হয়।

শহরের কুমুদিনী কলেজ মোড় সড়কে স্পিড ব্রেকারের প্রচণ্ড ঝাঁকুনিতে মাক্রোবাসের পিছনে থানা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মুর্হূতের মধ্যেই গাড়িতে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলেই জান্নাতুল ফেরদৌস বর্ণা ও তার খালাতো ভাই ফারুক নিহত হয়। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে বর্ণার মামা সিরাজুল ইসলামের মৃত্যু হয়।

অন্য আহতরা হলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার এসআই তানভীর (৩৩), এএসআই হাবিব (৩০), পুলিশ কনস্টেবল আজাহার (৪৫) ও মাইক্রোবাস চালক মুন্সিগঞ্জ জেলার গজারিয়া এলাকার আকতার (৩৫)। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com