সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
অনেকের সহ্য হচ্ছে না আমাদের এগিয়ে যাওয়া: স্বাস্থ্যমন্ত্রী

অনেকের সহ্য হচ্ছে না আমাদের এগিয়ে যাওয়া: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আমরা এগিয়ে যাচ্ছি। আর এই এগিয়ে যাওয়া অনেকেই সহ্য করতে পারছে না। একাত্তরের খুনিদের বিচারের সময় আমরা অনেকের কথাই শুনিনি। অনেকেই অনেক মন্তব্য করেছিল, কিন্তু আমরা সঠিক বিচারের কাজ সম্পাদন করেছি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ১০ বছর ক্ষমতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে সমৃদ্ধি এনে দিয়েছেন তা বিশ্বের অন্য রাষ্ট্রনায়ক পারেননি। তবে কিছু সমস্যা থেকে গেছে। কারণ ১০ বছরেই জনগণের সব আশা পূরণ করা সম্ভব নয়।

এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা এবং পায়রা ও বেলুন উড়িয়ে দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে উল্লেখ করে তিনি আরও বলেন, সারাবিশ্বে যেভাবে নির্বাচন হয়, সেভাবেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপে মেসি-নেইমার গোল দিতে যথেষ্ট ব্যর্থতা দেখিয়েছে। কিন্তু আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গোল মিস করবেন না। নির্বাচনে তিনি আবার বিজয়ী হয়ে বাংলাদেশের উন্নয়নের ধারায় ভূমিকা রাখবেন।

এ সময় বক্তারা ঢাকেশ্বরী মন্দিরের জমি ফেরতের দাবি জানিয়ে বলেন, মন্দিরের ২০ বিঘা জমির মধ্যে ১৪ বিঘা জমিই বেদখলে আছে। বাকি ৬ বিঘা জমিতে এই মন্দির স্থাপিত। আমরা আমাদের জমি ফেরত চাই। আমাদের এ ন্যায্য দাবির পক্ষে আগামী নির্বাচনের আগেই সরকারের সহযোগিতা ও হস্তক্ষেপ চাই। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা সঠিক রাস্তায় দাবি নিয়ে আসেন। এ সরকারের আমলেই আপনাদের দাবি পূরণ হবে বলে আশ্বাস দিচ্ছি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com