বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

সাবেক মন্ত্রী কল্পরঞ্জন চাকমার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক মন্ত্রী কল্পরঞ্জন চাকমার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি কল্পরঞ্জন চাকমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী পার্বত্য শান্তিচুক্তি সম্পদনে কল্পরঞ্জন চাকমার অবদানের কথা স্মরণ করেন।

শেখ হাসিনা প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী কল্পরঞ্জন চাকমা আজ নগরীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com