মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিএফইউজে’র সভাপতি মোল্লা জালাল

বিএফইউজে’র সভাপতি মোল্লা জালাল

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সমর্থক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি হিসেবে মোল্লা জালাল নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১২টায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলমগীর হোসেন এ ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, বিএফইউজের সভাপতি পদে মোল্লা জালালকে নির্বাচিত করা হয়েছে। তিনি ৯৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দি ওমর ফারুক পেয়েছেন ৯৭২ ভোট।

ফলাফল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক বিজয়ী মোল্লা জালালকে অভিনন্দন জানিয়ে বলেন, আমরা নির্বাচন করেছিলাম। জালাল ভাই নির্বাচিত হয়েছেন। আমি এই ফলাফল মেনে নিলাম।

গত ১৩ জুলাই সকাল ৯টা থেকে ঢাকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এবং চট্টগ্রাম, খুলনা, যশোর, বগুড়া, রাজশাহী, কুষ্টিয়া, নারায়ণগঞ্জ ও কক্সবাজারে সাংবাদিক ইউনিয়নের ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে।

প্রার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সভাপতি পদে ফলাফল স্থগিত রেখে মহাসচিব ও কোষাধ্যক্ষসহ ঢাকার কয়েকটি পদে ফলাফল ঘোষণা করা হয়।

ঢাকাসহ ১০টি কেন্দ্রে বিএফইউজের নির্বাচনে অনানুষ্ঠানিক ফলাফলে মহাসচিব পদে শাবান মাহমুদ ও কোষাধ্যক্ষ পদে দীপ আজাদ নির্বাচিত হন।

এছাড়া ঢাকা বিভাগীয় পদে সহ-সভাপতি ইশতিয়াক রেজা, যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ, দপ্তর সম্পাদক পদে বরুণ ভৌমিক নয়ন, চারটি সদস্য পদে শেখ মামুনুর রশিদ, নূরে জান্নাত আক্তার সীমা, সেবিকা রাণী ও খায়রুজ্জামান কামাল নির্বাচিত হন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে সভাপতি পদে ওমর ফারুক, আবদুল জলিল ভুইয়া ও মোল্লা জালাল প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com