শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় কলেজছাত্রী নিহত

গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় কলেজছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের বড় বাড়ি এলাকায় কাভার্ড ভ্যান চাপায় এক কলেজছাত্রী নিহত হয়েছে। শনিবার (০৪আগস্ট) দুপুর ১টার দিকে বড়বাড়ি বগার টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ফারহানা আক্তার মিম (২১)।

মিম টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি স্কুল এন্ড কলেজের ব্যবসায়ী শাখার প্রথম বর্ষের ছাত্রী ছিল। নিহত মিম গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার কদুরিয়ার গ্রামের ফারুক হোসেনের মেয়ে।

নিহতের বোন আখি আক্তার জানান, মিম কলেজ শেষে বড়বাড়ি বগার টেক এলাকার ভাড়া বাসায় ফেরার পথে রাস্তা পাড়াপাড় হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানটি (চট্র মেট্রো-ট ১১৫৩৭৯) সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কাভার্ড ভ্যানটিতে অগ্নিসংযোগ করে। এসময় গাড়ির চালক কৌশলে পালিয়ে গেলেও হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করে জনতা। এরই এক পর্যায়ে স্থানীয়রা মিমকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

দুর্ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পরলে সফিউদ্দিন সরকার একাডেমি স্কুল এন্ড কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা টঙ্গীর কলেজ গেইট এলাকায় বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। পরে খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com