রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আমরা শঙ্কার মধ্যেই এগিয়ে যাই: সেতুমন্ত্রী

আমরা শঙ্কার মধ্যেই এগিয়ে যাই: সেতুমন্ত্রী

আমরা শঙ্কার মধ্যেই এগিয়ে যাই। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আমরা সৃষ্টির পতাকা উড়াই। মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে আমরা জীবনের জয়গান গাই, এটাই আওয়ামী লীগের ইতিহাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার জাতীয় শোক দিবসে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা জানান। তিনি বলেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনেই সীমিত থাকলে চলবে না। আমরা আজ বঙ্গবন্ধুর সততা, বঙ্গবন্ধুর সাহসের দৃষ্টান্ত যদি অনুসরণ করি তাহলেই বঙ্গবন্ধুর প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন করা হবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এখন বাঙালির মুক্তির সংগ্রামের আপোষহীন কাণ্ডারি।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পৃথিবীর সব থেকে নৃশংসতম হত্যাকাণ্ড মন্তব্য করে তিনি বলেন, পৃথিবীতে জুলিয়াস সিজার থেকে শুরু করে যত রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার মধ্যে সব থেকে নৃশংসতম পঁচাত্তরের পনেরই আগস্টের হত্যাকাণ্ড। অন্যান্য রাজনৈতিক হত্যাকাণ্ডে অবলা নারী, অন্তঃসত্ত্বা নারীরা ছিল না, অবুঝ শিশু ছিল না। কিন্তু এখানে ছিল।

আওয়ামী লীগের এ নেতা বলেন, সরকারবিরোধী কোনও আন্দোলন সফল হবে না। যে কোনও যৌক্তিক দাবি মেনে নেয়ার সৎসাহস প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছে। জনগণকে সঙ্গে নিয়ে সকল অপশক্তিকে প্রতিহত করা হবে। আজকের এই দিনে আমাদের শপথ হবে শেখ হাসিনার নেতৃত্বে যে কোনও অপশক্তি, বিশেষ করে সাম্প্রদায়িক অপশক্তিকে আমরা জনগণকে সঙ্গে নিয়ে পরাজিত করব।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com