বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
পাবনায় নারী সাংবাদিককে কুপিয়ে হত্যা

পাবনায় নারী সাংবাদিককে কুপিয়ে হত্যা

বেসরকারি টেলিভিশন আনন্দ টিভির পাবনা প্রতিনিধি ও পাবনার অনলাইন পোর্টাল ‘দৈনিক জাগ্রত বাংলা’র সম্পাদক ও প্রকাশক সুবর্ণা নদীকে (৩০) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

গতকাল মঙ্গলবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের রাধানগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় সংলঘ্ন তার নিজ বাসার সামনে এই ঘটনা ঘটে।

নিহত সুবর্ণা নদী পাবনা পৌর সদরের রাধানগরে তার একমাত্র ৭ বছরের শিশুকন্যাকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। স্থানীয়রা জানান, পাবনার এক ব্যবসায়ীর ছেলে রাজিব ছিলেন সুবর্ণার স্বামী। সম্প্রতি তাদের বিচ্ছেদ হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন সন্ত্রাসী নিজ বাসার সামনে সুবর্ণা নদীর ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা সুবর্ণাকে এলোপাতাড়ি কোপালে তাঁর হাতে ও মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুবর্ণাকে মৃত ঘোষণা করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com