শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
সাংবাদিক সুবর্ণা হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

সাংবাদিক সুবর্ণা হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ঠাকুরগাঁও জেলার গণমাধ্যমকর্মীরা।

বৃহস্পতিবার দুপরে ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও আনন্দ টিভির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধির আয়োজনে শহরের সমবায় মার্কেটের সামনে এ মনববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ আমিন সরকার, সাধারণ সম্পাদক তানভির হাসান তানু, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির মোস্তাফিজ মিলু,ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান লাবু, ডিবিসির জেলা প্রতিনিধি রবিউল এহসান রিপন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি রায়হানুল ইসলাম সোহাগ, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি ফাতেমা তু ছোগড়া, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি জয় মহন্ত অলক সহ জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ

বক্তারা এসময় সুবর্ণা হত্যায় জড়িতদের দ্রæত গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উক্ত মানববন্ধনে স্থানীয় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদ মাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন

উল্লেখ্য: বেসরকারি টেলিভিশন আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে পাবনা শহরের রাধানগরে নিজবাসার সামনে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্র্র্বৃত্তরা।

ঠাকুরগাঁও থেকে অন্তর রায়

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com