বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে: আইআরআই

শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে: আইআরআই

ফাইল ছবি

অনলাইন ডেক্স: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। দেশের ৬৬ শতাংশ নাগরিক বর্তমান প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন ও আস্থা প্রকাশ করেছেন। পাশাপাশি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের প্রতি সমর্থন জানিয়েছে দেশের ৬৪ শতাংশ নাগরিক
মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বাসসসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) পরিচালিত এক জরিপের প্রতিবেদনে এ ফলাফল উঠে এসেছে।

চলতি বছরের ১০ এপ্রিল থেকে ২১ মের মধ্যে দেশজুড়ে এ জরিপ পরিচালিত হয়। জরিপের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি আশানুরূপভাবে এগিয়ে যাচ্ছে। ৬২ শতাংশ নাগরিক মনে করেন অর্থনৈতিক অগ্রযাত্রায় দেশ সঠিক পথে আছে। অর্থনৈতিক উন্নয়নে সন্তুষ্টি প্রকাশ করেছেন ৬৯ শতাংশ নাগরিক।

এদিকে গত ৩০ আগস্ট প্রকাশিত আন্তর্জাতিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইনসাইট অ্যান্ড সার্ভের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে। ৬৬ শতাংশ নাগরিকের কাছে জনপ্রিয় শেখ হাসিনা। অন্যদিকে আওয়ামী লীগের প্রতি ৬৪ শতাংশ নাগরিকের সমর্থন রয়েছে।

গবেষণা প্রতিবেদনের নোটে বলা হয়, জনগণের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার। আর সে কারণেই ৬৮ শতাংশ নাগরিক জননিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এর মধ্যে ৫৭ শতাংশ মনে করছেন, সামনে জননিরাপত্তা ব্যবস্থার আরো উন্নতি হবে।

জরিপের ফলাফলে বলা হয়, সরকারি বিভিন্ন সেবা প্রদানের ক্ষেত্রেও জন সন্তুষ্টির পরিমাণ বেড়েছে। জনস্বাস্থ্য খাতে সরকারি সেবায় সন্তুষ্ট ৬৭ শতাংশ মানুষ এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন ৬৪ শতাংশ নাগরিক। এ ছাড়া সড়ক ও ব্রিজের উন্নয়নের প্রভাব নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ৬১ শতাংশ নাগরিক।

দেশের বর্তমান গণতান্ত্রিক আবহ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ৫১ শতাংশ নাগরিক। পার্লামেন্টের কার্যক্রমের ওপর তাদের আস্থা রয়েছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

ফলাফল অনুযায়ী, নাগরিকদের কাছে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে জানতে চাওয়া হলে ৮১ শতাংশ জানান, আগামী নির্বাচনে তারা ভোট দেবেন। এর মধ্যে ৫১ শতাংশ মত দিয়েছেন দেশের বর্তমান গণতান্ত্রিক আবহের পক্ষে।

বাসসের খবরে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিলের ১০ তারিখ থেকে ২১ মে পর্যন্ত এই পরিসংখ্যান চালানো হয়। সেখানে দেশের মোট জনসংখ্যাকে কিছু স্তরে ভাগ করে কয়েকটি পর্বে বাছাই করা হয় (মাল্টি স্টেজ স্ট্রেটিফাইড প্রবাবিলিটি স্যাম্পল)।

পাশাপাশি তাদের সঙ্গে সরাসরি অথবা বাসায় (ইন পারসন/ইন হোম) ফোন করে তথ্য সংগ্রহ করা হয়। গবেষণার জন্য স্তরগুলো দেশের বিভাগ ও জেলা এবং গ্রাম ও শহর হিসেবে ভাগ করে নেওয়া হয়। এ গবেষণার জন্য ৫ হাজার মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়; যাদের বয়স ১৮ বা তার বেশি এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার অধিকার রাখেন।

এর আগে আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের (আইআরআই) গবেষণা প্রতিবেদনেও এর কাছাকাছি ফল পাওয়া যায়। ২০১৬ সালের জানুয়ারিতে প্রকাশিত সংস্থাটির ওই প্রতিবেদনে বলা হয়, ৬৪ শতাংশ নাগরিক মনে করে দেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে।

প্রায় একই ফলাফল পাওয়া যায় ২০১৫ সালে ব্রিটিশ কাউন্সিল, অ্যাকশন এইড বাংলাদেশ ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) যৌথ পরিসংখ্যানেও।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com