বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প

শপথ নিলেন দুই মেয়র

ভিশন বাংলা ডেক্স: রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জয়ী জনপ্রতিনিধিরা দায়িত্ব গ্রহণের জন্য শপথ নিয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই শপথ পাঠ অনুষ্ঠান হয়।

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই দুই সিটি করপোরেশনের কাউন্সিলরদের শপথ পাঠ করান স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব জাফর আহমেদ শপথ পাঠ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং রাজশাহী ও সিলেটের রাজনৈতিক নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গত ৩০ জুলাই নির্বাচিনে রাসিকে ৪০ জন কাউন্সিলর এবং সিসিকে ৩৬ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

সূত্র: বাসস।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com