মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
শহিদুল আলমকে ডিভিশন দিতে হাইকোর্টের নির্দেশ

শহিদুল আলমকে ডিভিশন দিতে হাইকোর্টের নির্দেশ

ভিশন বাংলা: আলোকচিত্রী শহিদুল আলমকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এই আদেশ দেন।

তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় কারাগারে থাকা শহিদুলের স্ত্রীর করা এক রিট আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন আদালত।

স্বরাষ্ট্র সচিব ও কারা কর্তৃপক্ষের প্রতি এ আদেশ দেওয়া হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সারা হোসেন ও জ্যোতির্ময় বড়ুয়া। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আদালত থেকে বের হবার পর সারা হোসেন বলেন, ‘আদালত আদেশ দিয়েছেন শহিদুল আলমকে যেন জেলখানায় ডিভিশন দেওয়া হয়। সামাজিক অবস্থান এবং শিক্ষাগত যোগ্যতার কারণে ডিভিশন দিতে হয়।’

‘শহিদুল আলমের পক্ষে ২৭ আগস্ট বিচারিক আদালতে ডিভিশন চেয়ে আবেদন করি। তাকে যেন প্রথম শ্রেণিতে রাখা হয়। আদালত আদেশও দিয়েছেন যেন কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু এরমধ্যে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তার জামিনও হয়নি। তাই হাইকোর্টে ডিভিশন চেয়ে আবেদন করা হয়। হাইকোর্ট আদেশ দিয়েছেন তাকে যেন প্রথম শ্রেণির ডিভিশন দেওয়া হয়,’ বলেন সারা হোসেন।

প্রসঙ্গত, রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গত ৫ আগস্ট রাতে শহিদুলকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

শহিদুলের বিরুদ্ধে ফেসবুক ও ইলেকট্রনিক মিডিয়ায় সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ আনা হয়েছে এই মামলায়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com