ঢাকা    শনিবার, ০৯ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

২০ দিনের মধ্যে অন্তর্বর্তী সরকার: অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২০ দিনের মধ্যে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা বুধবার সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে মুহিত এ কথা বলেন।
মুহিত বলেন, অন্তর্বর্তী সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মডেল অনুযায়ী হবে। তাকে প্রধান করে স্বল্পসংখ্যক মন্ত্রী নিয়ে এ সরকার হবে। আগামী ২৭ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন চিন্তা করছে। এবার নির্বাচন ফেয়ার (সুষ্ঠু) হবে। বিএনপি না এলে তারা শেষ হয়ে যাবে।
ইভিএম (ইলেকট্রিক ভোটিং মেশিন) ছাড়া নির্বাচন কখনোই পুরোপুরি সুষ্ঠু করা সম্ভব নয় মন্তব্য করেন মন্ত্রী বলেন, নির্বাচন কমিশনে অনেক সংস্কার হয়েছে। এবার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
সাক্ষাৎ অনুষ্ঠানে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

ভিশন বাংলা ২৪

শনিবার, ০৯ মে ২০২৬

২০ দিনের মধ্যে অন্তর্বর্তী সরকার: অর্থমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০১৮

featured Image
স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২০ দিনের মধ্যে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা বুধবার সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে মুহিত এ কথা বলেন।
মুহিত বলেন, অন্তর্বর্তী সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মডেল অনুযায়ী হবে। তাকে প্রধান করে স্বল্পসংখ্যক মন্ত্রী নিয়ে এ সরকার হবে। আগামী ২৭ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন চিন্তা করছে। এবার নির্বাচন ফেয়ার (সুষ্ঠু) হবে। বিএনপি না এলে তারা শেষ হয়ে যাবে।
ইভিএম (ইলেকট্রিক ভোটিং মেশিন) ছাড়া নির্বাচন কখনোই পুরোপুরি সুষ্ঠু করা সম্ভব নয় মন্তব্য করেন মন্ত্রী বলেন, নির্বাচন কমিশনে অনেক সংস্কার হয়েছে। এবার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
সাক্ষাৎ অনুষ্ঠানে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত