ঢাকা    বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
ভিশন বাংলা ২৪

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ
ভিশন বাংলা: আজ শনিবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান দিবসটি পালনে নানা কর্মসূচি নিয়েছে। চলতি বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- ‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি।’ ১৯৬৫ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে। ব্যক্তি, গোষ্ঠী ও সমাজের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা ও তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে দিবসটি নির্ধারণ করা হয়।১৯৬৬ সালে বিশ্বে প্রথম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়। প্রতিবছর এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের সাক্ষরতা এবং বয়স্ক শিক্ষার অবস্থা তুলে ধরা হয়। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে প্রথম সাক্ষরতা দিবস উদযাপিত হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাক্ষরতা দিবস উপলক্ষে সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিল্পকলা একাডেমি পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।শোভাযাত্রায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান নেতৃত্ব দেবেন। এছাড়া শোভাযাত্রায় শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সকাল সাড়ে ৯টায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।এছাড়াও দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনাসভা, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসমূহে সড়কদ্বীপ সজ্জিতকরণ, গোলটেবিল বৈঠক ও টেলিভিশন টকশো আয়োজন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বলেন, দেশে বর্তমান সাক্ষরতার হার ৭২ দশমিক ৯ শতাংশে উন্নীত হয়েছে। গতবার এই হার ছিল ৭২ দশমিক ৩ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যের ভিত্তিতে মন্ত্রী এই তথ্য জানান।

ভিশন বাংলা ২৪

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০১৮

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত