বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
‘প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করা হবে’

‘প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করা হবে’

অনলাইন ডেক্স: সংসদ বহাল রেখে নির্বাচন কতটা যৌক্তিক সে বিষয়ে আলোচনা করার আহ্বান জানিয়েছেন আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, ‘সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচনকালীন সরকারকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে।’
আজ বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইজীবী সমিতির মিলনায়তনে জাতীয় ঐক্য নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন ড. কামাল।
সাংবিধানিক শাসনামলে কারাগারে আদালত বসানো অমূলক বলেও মন্তব্য করেন তিনি।  ড. কামাল বলেন, গণফোরাম সরকারের বিরুদ্ধে নয়, সংবিধানের পক্ষে। তা রক্ষার ঐক্য করতে হবে বলে মন্তব্য করেন এই আইনজীবী।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী আন্দোলনের মাধ্যমেই সব দাবি আদায় করা হবে।’
আদালত স্থানান্তরের কোন কারণ থাকতে পারেন না উল্লেখ করে ড. কামাল হোসেন বলেন, ‘জেলখানায় আদালত এটা স্ববিরোধী কথা। জেলখানা জেলখানাই, আদালত আদালতই। জেলখানায় আদালত কেন হলো, কিভাবে হলো, কোন আইনে হলো।’
তিনি আরও বলেন, ‘বেসামরিক শাষণ সাধারণ কনস্টিটিউশনে যখন চলছে, তার মধ্যে তথাকথিত জেলখানায় আদালত গঠন করা হয়। এগুলো কেন করা হয়?’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com