ঢাকা    সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

নরসিংদীর নিলুফা ভিলার ২ ‘নারী জঙ্গির’ আত্মসমর্পণ

ভিশন বাংলা ডেস্কঃ নরসিংদীর দ্বিতীয় জঙ্গি আস্তানা ‘নিলুফা ভিলা’ থেকে অবশেষে দুই নারী জঙ্গি আত্মসমর্পণ করেছে। আজ বুধবার বেলা আড়াইটার দিকে তারা আইনশৃঙ্খলা বাহিনীর আহ্বানে সাড়া দিয়ে আত্মসমর্পণ করে।
এ ব্যাপারে একটু পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন সেখানে দায়িত্বরত কর্মকর্তারা।এর আগে মঙ্গলবার রাত থেকে তাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে আসছে আইনশৃঙ্খলা বাহিনী।বুধবার সকাল থেকেই নরসিংদীর দ্বিতীয় এ জঙ্গি আস্তানায় চূড়ান্ত অভিযান শুরুর প্রস্তুতি নেয় আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি তাদের আত্মসমর্পণের আহ্বানও জানানো হয়। চূড়ান্ত অভিযানের অংশ হিসেবে আশপাশের এলাকায় ১৪৪ ধারাও জারি করে প্রশাসন।তবে চূড়ান্ত অভিযান শুরুর ক্ষেত্রে বিলম্ব করার কারণ জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।তিনি বলেন, আমরা গতকাল রাত এবং বুধবার সকালেও ভবনে অবস্থানরত জঙ্গিদের আত্মসমর্পণ করার অনুরোধ জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো সাড়া পাচ্ছি না। আমরা চেষ্টা করছি, সোয়াটের অপারেশন ছাড়াই তাদেরকে বের করে আনতে। আর সেটা হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।ভেতরে থাকা জঙ্গিদের আত্মসমর্পণ করাতে সব ধরনের প্রচেষ্টা করা হবে বলেও উল্লেখ করেন পুলিশের এ কর্মকর্তা।   নরসিংদীতে দুই জঙ্গি আস্তানার সন্ধান লাভের পর সোমবার রাত থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তা ঘিরে রেখেছে। তবে গতকাল মঙ্গলবার একটিতে অভিযান চালানো হয়। এতে দুই জঙ্গি নিহত হয়।আজ বুধবার অন্য আস্তানাটিতে অভিযান চালানোর কথা। এ জন্য সকাল থেকে মাধবদী পৌর এলাকার ছোট গদাইরচর (গাংপার) মহল্লার ৭ তলা বাড়িতে অভিযানের প্রস্তুতি নেয় পুলিশ। এরই অংশ হিসেবে বুধবার সকাল থেকে আস্তানার আশপাশের পুরো এলাকায় ১৪৪ ধারা জারি করে মাইকিং করে প্রশাসন।মাধবদী পৌরসভা ভবন থেকে ২০০ গজ দূরে অবস্থিত আফজাল হোসেনের মালিকানাধীন নিলুফা ভিলা নামক এই সাত তলা বাড়িটি গত সোমবার রাত সাড়ে ৯টা থেকে ঘিরে রাখে পুলিশ।পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৪৪ ধারা জারির পর থেকে পুরো এলাকায় সতর্ক অবস্থান নেয় পুলিশ। মহল্লার সবাই যেন কেউ বাড়ির বাইরে বের না হয় এবং বাড়ির দরজা-জানালা বন্ধ করে দেয়া হয়। সাংবাদিকসহ কেউ যেন কোনো বাড়ির ছাদে না উঠতে না পারে সে জন্য মাইকিং করা হয়।পাশাপাশি এই এলাকার দোকান-পাটসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।এর আগে গতকাল মঙ্গলবার সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর এলাকার একটি পাঁচতলা বাড়িতে সকাল ১০টা থেকে ৬ ঘণ্টার ‘অপারেশন গর্ডিয়ান নট’বা জটিল গেঁরো নামের অভিযান চালানো হয়। ওই অভিযান শেষে একটি আগ্নেয়াস্ত্রসহ এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করে পুলিশ।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

নরসিংদীর নিলুফা ভিলার ২ ‘নারী জঙ্গির’ আত্মসমর্পণ

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০১৮

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত