বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
বিশ্বের সবচেয়ে বড় বার্ন ইনস্টিটিউটের উদ্বোধন

বিশ্বের সবচেয়ে বড় বার্ন ইনস্টিটিউটের উদ্বোধন

ভিশন বাংলাঃ বিশ্বের সবচেয়ে বড় ‘শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’- এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে আগুনে পোড়াসহ বিভিন্নভাবে দগ্ধদের চিকিৎসার ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হলো। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢামেক সংলগ্ন চাঁনখারপুল এলাকায় ইনস্টিটিউটটিতে গিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, প্রধানমন্ত্রীর নামে ৫০০ শয্যা বিশিষ্ট নতুন এই বার্ন ইনস্টিটিউটে দগ্ধদের জন্য বিশ্বের সর্বাধুনিক যন্ত্রপাতিসহ উন্নততর চিকিৎসা ব্যবস্থা থাকবে।

এ ব্যাপারে প্রতিষ্ঠানটির চিফ কো-অর্ডিনেটর ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকে বলেন, এই ইনস্টিটিউট থেকে রোগীদের সর্বোত্তম সেবা দেওয়া হবে। অধিক পোড়ার রোগীকে চিকিৎসা দেওয়ার সুযোগ হবে এবং এখানকার প্লাস্টিক সার্জনরা দেশের চাহিদা পূরণে সক্ষম হবেন।

তিনি জানান, নতুন বার্ন ইনস্টিটিউট উদ্বোধনের পর আগের মতোই বাকি কার্যক্রম চলতে থাকে। তবে রোগী ভর্তি শুরু হবে আগামী জুন মাস থেকে। এছাড়া নতুন বার্ন ইনস্টিটিউট হেলিপ্যাড ও স্কিন ব্যাংকসহ রোগীদের চিকিৎসার সব অত্যাধুনিক সরঞ্জাম থাকবে।

উল্লেখ্য, ২০১৬ সালের ৬ এপ্রিল এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com