সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
শরণখোলায় অগ্নিকান্ডে ৮টি দোকান পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

শরণখোলায় অগ্নিকান্ডে ৮টি দোকান পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

মাসুম বিল্লাহ, শরণখোলা প্রতিনিধি‍ঃ শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া বাজারে সোমবার আগুন লেগে ৮টি দোকানঘর সম্পূর্ন পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার ভোর ৫.৩০ মিনিটে আামড়াগাছিয়া বাজারের মোবারক বেপারীর লেপ-তোষকের দোকান থেকে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে শরণখোলা ও মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু তার আগেই মোবারক বেপারীর লেপ-তোষক, নাসির মোল্লার হোটেল, পান্না মিয়ার ওয়ার্কশপ, বাবু সিকদারের লন্ড্রী, জাহাঙ্গীর হোসেনের পোল্ট্রী, মুসা হাওলাদারের হার্ডওয়্যার দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
আমড়াগাছিয়া বাজার কমিটির সভাপতি ও ধানসাগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু জানান অগ্নিকান্ডের ঘটনায় ব্যবসায়ীদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com