বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
এটা সম্পূর্ণ ফরমায়েশি রায় : মির্জা ফখরুল

এটা সম্পূর্ণ ফরমায়েশি রায় : মির্জা ফখরুল

ভিশন বাংলা ডেস্ক‍ঃ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে এবং তাকে রাজনীতি এবং আগামী নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে বেআইনিভাবে সাজা দেওয়া হয়েছে। তিনি ন্যায়-বিচার থেকে বঞ্চিত হয়েছেন। এটা সম্পূর্ণ ফরমায়েশি রায়। সরকার যা বলছেন আদালতে তা প্রতিফলিত হয়েছে। আমরা রায় প্রত্যাখ্যান করছি।’ আজ সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রায় পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘এই মামলায় বিচারকাজ একেবারে একতরফাভাবে চলেছে। খালেদা জিয়া অসুস্থ হওয়ায় আদালতে আসতে পারেননি। ফলে কারাগারে তার জন্য আদালত স্থাপন করা হয়। তারপর তার চিকিৎসার ব্যবস্থা না করেই বিচারকাজ চালানো হয়। এখনও তিনি হাসপাতালে আছেন। অসুস্থ অবস্থায় রায় দেওয়া আইনবিরোধী।’

বিএনপি মহাসচিব বলেন, ‘সম্পূর্ণ বেআইনিভাবে সরকার টিকে আছে। তারা আরেকটি অবৈধ ও একতরফা নির্বাচন দিতে চায়। তাই  খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে এই রায়। এই সরকার অত্যন্ত সচেতন ও পরিকল্পিতভাবে গণতন্ত্র ধ্বংস করছে। মামলা দিয়ে বিরোধীদের রাজনীতি থেকে দূরে রাখা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা একদলীয় শাসন কায়েম করতে চায়। কিন্তু জনগণ তা মেনে নেবে না।’

মির্জা ফখরুল বলেন, ‘সরকারের প্রধানমন্ত্রী হেলিকপ্টারে চড়ে সারা দেশে ভোট চাচ্ছেন, অন্যদিকে খালেদা জিয়াকে কারাগারে বন্দি রাখছে। এই অবস্থায় কখনও একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না।’

উল্লেখ্য, আজ সোমবার দুপুরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চার আসামিকে সাত বছর সশ্রম কারাদণ্ড দেন আদালত। একইসঙ্গে প্রত্যককে ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com