ঢাকা    শুক্রবার, ২২ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

ডিমলায় ১৮ কোটি টাকার ৭টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ‍ঃ নীলফামারী জেলার ডিমলা উপজেলায় ১৮ কোটি টাকা ব্যয়ে ৭টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন নীলফামারী-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। দিনব্যাপী এ সব প্রকল্পের মধ্যে রয়েছে ডিমলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ২ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে চারতলা একাডেমিক ভবন, খগাখড়িবাড়ী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ২ কোটি টাকা ব্যয়ে চারতলা একাডেমিক ভবন, সুন্দরখাতা স্কুল অ্যান্ড কলেজে ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে চারতলা একাডেমিক ভবন, কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ২ কোটি ৫০লাখ টাকা ব্যয়ে চারতলা একাডেমিক ভবন, নাউতারা স্কুল অ্যান্ড কলেজে ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে চারতলা একাডেমিক ভবন, নাউতারা আবিউন্নেছা উচ্চ বিদ্যালয়ে ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে চারতলা একাডেমিক ভবন এবং এলডিইডি’র অর্থায়নে নাউতারা নদীর উপড় ২ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে সার্ডার ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি। ভিত্তি প্রস্তর স্থাপন কালে এমপি- আফতাব উদ্দিন সরকার বর্তমান সরকারের আমলে এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ডিমলা থানা অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন শেখ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, আবু সায়েম সরকার, আহবায়ক-উপজেলা ছাত্রলীগ,ডিমলা, ডিমলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান খান লোহানী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

ভিশন বাংলা ২৪

শুক্রবার, ২২ মে ২০২৬

ডিমলায় ১৮ কোটি টাকার ৭টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০১৮

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত