শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
সাভারে ডিইপিজেড এর মধ্যে ১৫টি গাড়িতে আগুন

সাভারে ডিইপিজেড এর মধ্যে ১৫টি গাড়িতে আগুন

হাসান ভুইঁয়া, আশুলিয়াঃ সাভারের আশুলিয়ায় অবস্থিত ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরন এলাকায় (ডিইপিজেড) এর শান্তা ডেনিমের এক শ্রমিক কে গাড়ি চাপায় নিহতের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষদ্ধ শ্রমিকরা কাভার্ড ভ্যান, বাস ও মিনিবাস সহ ছোট বড় ১৫ টিরও বেশি গাড়িতে আগুন দিয়েছে। এ সময় বিক্ষদ্ধ শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়কেও কয়েকটি গাড়ি ভাংচুর করে। এতে করে মহাসড়কে দেখা দেয় তীব্র যানজট।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিইপিজেড এর ভিতরে এই গাড়িচাপা ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরন এলাকায় (ডিইপিজেড) এর মধ্যে শান্তা ডেনিম এর এক শ্রমিককে গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে করে শ্রমিকরা ক্ষুদ্ধ হয়ে প্রথমে ওই গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে ডিইপিজেড এর টার্মিনালে দাড়িয়ে থাকা গাড়ি গুলোতেও আগুন ধরিয়ে দেয়।
এ সময় গাড়ি গুলোতে ঘন্টাব্যাপী আগুন জ্বলতে থাকলেও কোন ফায়ার সার্ভিস এর কোন গাড়ি চোখে পরেনি।
এ ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসকে ফোন করলে তারা জানান, যেখানে হাজার হাজার শ্রমিকের মাঝে থানা ও শিল্পাঞ্চল পুলিশ অসহায়ের মত দাড়িয়ে রয়েছে সেখানে আমরা কিভাবে কাজ করবো।
এ রির্পোট লেখা পর্যন্ত ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরন এলাকায় (ডিইপিজেড) এর ‍উর্ধ্ব তন কর্মকর্তাদের সাথে যোগযোগের চেষ্ঠা করলেও তা সম্ভাব হয়নি।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com