বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
নির্বাচন পেছানোর বিষয়ে ইসির সিদ্ধান্ত আজ

নির্বাচন পেছানোর বিষয়ে ইসির সিদ্ধান্ত আজ

ডেস্ক নিউজঃ বিভিন্ন রাজনৈতিক দল ও জোট আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পেছানোর দাবি করেছে। সেই দাবির পরিপ্রেক্ষিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পেছানো নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) জোর গুঞ্জন রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ইসি, এমনটাই জানা গেছে।

ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্ট নির্বাচন পেছানোর দাবি জানিয়ে ইসিতে চিঠি দেয়। এরপর রবিবার বিকালে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কক্ষে অন্য কমিশনারদের রুদ্ধদ্বার বৈঠক হয়।

নির্বাচনের তফসিল পেছাতে বিএনপি নিজস্ব প্যাডে ইসিকে চিঠি পাঠায় জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট। এতে নির্বাচনের তফসিল এক মাস পেছানোর দাবি জানানো হয়। যুক্তফ্রন্টও নির্বাচনের তফসিল এক সপ্তাহ পেছানোর দাবি জানায়।

এ দাবির পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জানান, নির্বাচন পেছানোর দাবির বিষয়ে কমিশনারদের সঙ্গে আলাপ করে তিনি আজ সোমবার সিদ্ধান্ত জানাবেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com