শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজের ১২দিন পর স্কুল ছাত্র জিহাদ উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজের ১২দিন পর স্কুল ছাত্র জিহাদ উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

Exif_JPEG_420

মৃদুল দাস,আগৈলঝাড়া প্রতিনিধি‍ঃ আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিখোঁজের ১২দিন পর পুলিশী তৎপরতায় বরিশাল লঞ্চঘাট থেকে উদ্ধার করা হয়েছে আগৈলঝাড়ার পঞ্চম শ্রেণির স্কুল ছাত্র রেদোয়ান আহম্মেদ জিহাদকে। পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের সেলিম সরদারের ছেলে ও সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র রেদোয়ান আহম্মেদ জিহাদ গত ৩০ অক্টোবর বিকেলে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়।
রেদোয়ান নিখোঁজের ঘটনায় তার বাবা ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সেলিম সরদার ৪ নভেম্বর থানায় সাধারণ ডায়েরী করেছেন, নং-৪২০।
জিডি’র সূত্র ধরে এসআই মনির হোসেন তৎপরতা চালিয়ে সোমবার বরিশাল লঞ্চঘাট থেকে নিখোঁজ জিহাদকে উদ্ধার করা হয়। এসআই মনির জানান, জিহাদের বাড়ির পাশে তারই সমবয়সী জিয়া উদ্দিনের ছেলে তামিম চকলেট ও ভাল খাবারের লোভ দেখিয়ে লঞ্চে করে ঢাকা নিয়ে যায়। শ্যাম বাজার একটি হোটেলে কাজে লাগিয়ে দেয়া হয় জিহাদকে। তামিমের ফোন নম্বরের সূত্র ধরে তার জিহাদের হোটেল মালিকের সাথে কথা বলে বরিশালগামী লঞ্চে জিহাদকে বরিশাল পাঠানো হলে বরিশাল লঞ্চঘাট থেকে জিহাদকে উদ্ধার করা হয়। সোমবার রাতে উদ্ধারকৃত জিহাদকে থানায় বসে তার বাবা-মার কাছে হস্তান্তর করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com