মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
জামিন পেলেন আলোকচিত্রী শহিদুল আলম

জামিন পেলেন আলোকচিত্রী শহিদুল আলম

ভিশন বাংলা‍ ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী শহিদুল আলমকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত বেঞ্চ তাকে জামিন দেন।

আদালতে শহিদুল আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান (এফআর খান)।

এর আগে গত ৬ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলা আলোকচিত্রী শহিদুল আলম হাইকোর্টে পুনরায় জামিন আবেদন করেন। তার আগে ২৯ অক্টোবর শহিদুল আলমের জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দেয় হাইকোর্টের অন্য একটি বেঞ্চ।

চলতি বছরের ২৯ জুলাই সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর বিচারের দাবিতে রাস্তায় নামে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় শহিদুল আলম আল-জাজিরা টেলিভিশনে সাক্ষাৎকার দেন। এরপর তাকে আটক করে তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়।

গত ১২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী শহিদুল আলমকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com