শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
আগৈলঝাড়া ইয়াবাসহ চিহ্নিত ব্যবসায়ি গ্রেফতার

আগৈলঝাড়া ইয়াবাসহ চিহ্নিত ব্যবসায়ি গ্রেফতার

আগৈলঝাড়া প্রতিনিধিঃ আগৈলঝাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ একাধিক মামলার আসামীকে গ্রেফতার করেছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম বাগধা গ্রামের মৃত মোশারফ সরদারের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ি হারুন সরদার (৪২) কে ২২পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন এসআই জামাল হোসেন। গ্রেফতারকৃত হারুনের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় দুটি ও আগৈলঝাড়া থানায় একটি মাদক মামলা রয়েছে। জিআর ৮৫/১৭ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী হারুন। ওই ঘটনায় বৃহস্পতিবার রাতেই এসআই জামাল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন, নং-৬ (১৫.১১.১৮)। অন্যদিকে মাদারীপুর নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বড় বাশাইল গ্রামের মৃত মনিমোহন বাড়ৈর ছেলে শ্যামল বাড়ৈকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করেছে পুলিশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com