সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সেক্স টয়’ বিতর্কে সোনাক্ষী-ডায়না

‘সেক্স টয়’ বিতর্কে সোনাক্ষী-ডায়না

একটা সেক্স টয় আটকে দিল সিনেমার শুটিং। আর এই একটা সেক্স টয়ের জন্য প্রযোজকদের ক্ষতি হল।

পাশাপাশি সোনাক্ষী সিনহা, ডায়না পেন্টির মতো দুজন নায়িকার সময় নষ্ট হল৷ শুধু তাই নয়, সুদূর থাইল্যান্ডে শুটিং সেটের সদস্যদের বিরুদ্ধে করা হছে মামলা৷

‘হ্যাপ্পি ভাগ জায়েগি রিটার্নস’ সিনেমার শুটিং শুরু করেছেন সোনাক্ষী সিনহা ও ডায়না পেন্টি৷ থাইল্যান্ডে পড়েছিল শুটিং সেট৷ কিন্তু মাঝরাস্তায় বন্ধ হয়ে গেল শুটিং৷ কারণ সেক্স টয়৷ ব্যাংকক পুলিশ এই ফিল্মের সঙ্গে যুক্ত একটি প্রোডাকশন কোম্পানির উপর পর্নোগ্রাফি দেখানোর অভিযোগ তুলেছে৷

দুই দেশের রিপোর্ট অনুযায়ী, বুধবার শুটিংয়ের সময় নগ্ন মডেলের সেক্স টয় ব্যবহার করা হয়েছিল৷ শুধু তাই নয়৷

এছাড়া আরও অনেক অ্যাডাল্ট জিনিসপত্র ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ৷ তখনই স্থানীয় এক ব্যক্তি বিষয়টি দেখতে পেয়ে তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন৷

পু বাংলাংপু নামে একজন সেই ভিডিও দেখে পুলিশে অভিযোগ জানান৷ এরপর পুলিশ শুটিং আটকে দেয়৷ এরপর শুটিং সিন ও ব্যবহৃত জিনিসপত্র পুলিশ দেখে, তখনই শুটিং বন্ধ করে দেওয়া হয়৷

ফিল্মের ক্রু মেম্বারদের বিরুদ্ধে নির্দেশ পালন না করা, ব্যবসায়ীক উদ্দেশ্যসাধনের জন্য অশ্লীল ফিল্মের প্রচার করা ও পাব্লিক প্লেসে অশালীন কাজ করার জন্য তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com