শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
বলৎকারের অভিযোগে আটক ব্যাক্তিকে ছেড়ে দিল পুলিশ

বলৎকারের অভিযোগে আটক ব্যাক্তিকে ছেড়ে দিল পুলিশ

মোংলা প্রতিনিধি‍ঃ বলৎকারের অভিযোগে মোংলায় কামাল উদ্দিন নামে এক পরিবহন ম্যানেজারকে আটকের ২৪ ঘন্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাত শোয়া ১১ টার দিকে প্রেস ক্লাবের পিছন থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে টাউন হাবিলদার সন্তোষ মন্ডল। তবে পরদিন শুক্রবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে রহস্যজনকভাবে পুলিশ কামালকে ছেড়ে দেয়। এ ব্যাপারে টাউন হাবিলদার সন্তোষ মন্ডলের দাবি, “ওসি স্যারের নির্দেশে বলৎকারের অভিযোগে একটি যুবক ছেলে (১০) সহ মোংলা-চট্রগ্রাম রুটের যাত্রীবাহী গাড়ি এস এ ট্রাভেলসের ম্যানেজার কামাল উদ্দিনকে হাতেনাতে আটক করি। থানায় নিয়ে আসার পরে তিনি কানে ধরে ওঠ-বস দিয়ে ক্ষমা চাইলে তাকে ছেড়ে দেয়া হয়”।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে অন্য এক পরিবহন ম্যানেজার জানান, এর আগে কামাল একাধিকবার বলৎকার করে সমাজে দন্ডিত হয়ে নগদ মোটা অংকের অর্থের জরিমানা দিয়েছেন। একই অভিযোগে কামালকে যখন পুলিশ আটক করলো উচিৎ ছিল তাকে কঠিন শাস্তি দেওয়া।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com