শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
ডিমলায় আকাশকুড়ি কোরানী পাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় জাল সনদে চাকুরী করণের বিরুদ্ধে অভিযোগ

ডিমলায় আকাশকুড়ি কোরানী পাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় জাল সনদে চাকুরী করণের বিরুদ্ধে অভিযোগ

বাসুদেব রায় , ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী জেলাধীন ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি গ্রামে আকাশকুড়ি কোরানী পাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মোছাঃ রিনা বেগম এবং সহকারী শিক্ষক ওমর ফারুকের যোগসাযোসে ভূয়া সনদপত্র ও জাল স্বাক্ষর তৈরী করিয়া বিধিবর্হিভূত ভাবে কমিটিকে না জানাইয়া গোপনে সালাউদ্দিন ও বিজয় কুমার সিংহ রায় ২ জন সহকারী শিক্ষককে নিয়োগ প্রদান করেন। ১৯৯২ সাল হইতে অদ্যাবধি পর্যন্ত শিক্ষকদ্বয় অবৈধ ভাবে জাল সনদে চাকুরী করিয়া সরকারী টাকা আত্মসাৎ করিয়া আসিতেছে। তাহারা মনে করেন তাদের দূর্নীতি ও অনিয়ম দেখার বা বলার মত কেউ নাই। ইহাতে এলাকার কোমলমতি শিশুরা শিক্ষার মান হইতে বঞ্চিত হইতেছে। উক্ত মাদরাসার শিক্ষকগণ কোন দিন মাদরাসায় ক্লাস করেন না বরং তাহারা পার্শ্ববর্তী অন্য প্রতিষ্ঠান হইতে ছাত্রছাত্রী ধার করিয়ে নিয়ে ইবতেদায়ী সমাপণী পরীক্ষায় অংশগ্রহন করান। এ বিষয়ে সংবাদকর্মীরা সরেজমিনে গিয়ে মাদরাসা বন্ধ পেয়ে তাহাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করতে চাহিলে তাহারা বিভিন্ন তালবাহানা দেখিয়ে ফোন কেটে দেয়। এ ব্যাপারে এলাকার অভিজ্ঞ ব্যক্তিদের সাথে কথা বললে তারা বলেন যে, বিভিন্ন দপ্তরে অভিযোগ প্রেরণ করা হয়েছে কিন্তুু আজ পর্যন্ত কোন কার্যকরী ব্যবস্থা গ্রহন করা হয় নাই। পরবর্তীতে যাহাতে উর্দ্বতন কর্তৃপক্ষ ইহার প্রয়োজনীয় ব্যবস্থা করেন তাহার জন্য আমরা আশা প্রকাশ করছি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com