শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
ঠাকুরগাঁওয়ের প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

ঠাকুরগাঁওয়ের প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

অন্তর রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি‍ঃ  ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে দুস্থ্য প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ হিসেবে হুইল চেয়ার, কর্ণার চেয়ার, এলবো ক্র্যাচ, স্ট্যান্ডিং ও টয়লেট চেয়ার বিতরণ করা হয়েছে। রবিবার (২৫ নভেম্বর) দুপুরে শহরের শান্তিনগরস্থ ঠাকুরগাঁও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে ১৬ জন প্রতিবন্ধীর মাঝে এ সহায়ক উপকরণ গুলো বিতরণ করা হয়।

এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী সহায়ক উপকরণগুলো বিতরণ করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক। এসময় জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা এসএম হুমায়ুন কবীর, বেসরকারি সংস্থা আরএসডিও’র নির্বাহী পরিচালক ইকলিমা খাতুন মিনা, চাড়োল আরএসডিও প্রতিবন্ধী স্কুল ও পূণর্বাসন কেন্দ্রের প্রধান শিক্ষক মো: আব্দুর রফ সহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত প্রতিবন্ধী জনগোষ্ঠীর অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি আবু বক্কর সিদ্দিক বলেন, সরকারের আন্তরিকতা ও ইচ্ছায় সমাজের প্রতিবন্ধীরা আজ সমাজে উপেক্ষিত নয়। তারা ধীরে ধীরে সমাজের মূল স্রোতে প্রবেশ করবে।

সে লক্ষেই কাজ করে চলেছে সরকার।আজ প্রতিবন্ধীদের বিনামূল্যে সহায়ক উপকরণ প্রদান করা হচ্ছে, প্রতিবন্ধী ভাতা চালু করা হয়েছে।এসময় তিনি প্রতিবন্ধী স্কুলের প্রধানদের উদ্দেশ্যে বলেন,এখনো যারা প্রতিবন্ধী হয়েও ভাতার আওতায় আসেনি তাদের খোঁজ করে দ্রুত ভাতার আওতায় আনার চেষ্টা করেন, যাতে কোন প্রতিবন্ধীই সমাজে অবহেলিত হয়ে জীবন-যাপন না করে।শেষে চাড়োল আরএসডিও প্রতিবন্ধী স্কুল ও পূণর্বাসন কেন্দ্রের ১৬জন প্রতিবন্ধীর মাঝে সহায়ক উপকরণগুলো তুলে দেন তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com