শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
আগৈলঝাড়ায় ৪৭তম জাতীয় সমবায় দিবস পালন

আগৈলঝাড়ায় ৪৭তম জাতীয় সমবায় দিবস পালন

আগৈলঝাড়া প্রতিনিধিঃ “সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিক করি” এই শ্লোগানকে সামনে রেখে বিস্তারিত কর্মসূচীর মধ্য দিয়ে আগৈলঝাড়ায় ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ চত্তরে সমবায়ী নারী পুরুষের সমন্বয়ে র‌্যালী, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
র‌্যালী শেষে উপজেলা পষিষদ হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দোলন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান।
দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় বেবী হোমের উপ-তত্ববধায়ক আবুল কলাম আজাদ, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, ভাইস চেয়ারম্যাস জসীম সরদার, উপজেলা পল্লী জীবিকায়ন সমবায় সমিতি লিঃ প্রকল্প কর্মকর্তা কাজী আব্দুস সোবহান, শ্রমিকলীগ নেতা মিন্টু সেরনিয়াবাত, সমবায়ী ফয়েজ মিয়া।
এসময় সমবায় সমিতিতে গুরুত্বপূর্ন অবদান রাখার জন্য মুক্তিযোদ্ধাদের দ্বারা পরিচালিত “রনাঙ্গনের সাথী” সমবায় সমিতি, সেরাল আশার আলো সমবায় সমিতি লিঃ ও বাকাল আদর্শ কৃষি পন্য সমবায় সমিতি লিঃ ও ৬জন সমবায়ি সদস্যকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com