শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
ডিমলায় আগুনে দোকান পুড়ে ছাই

ডিমলায় আগুনে দোকান পুড়ে ছাই

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধঃ ঘটনাটি ঘটেছে নীলফামারী জেলার ডিমলা উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জোরজিগা বাজারে। এলাকাবাসীরা জানান, ৩ ডিসেম্বর জোরজিগা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মুদি দোকানদার জাহিদুল ইসলামের দোকান জোরজিগা বাজারে আগুনের সুত্রপাত দেখা দেয়। এসময় আশপাশে লোকজন আগুন নেভানোর জন্য এগিয়ে আসলেও তা নেভানোর সম্ভব হয়নি। মুহুর্তের মধ্যেই রফিকুলের দোকান পুড়ে গিয়ে প্রায় ৮ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। পাশাপাশি একই গ্রামের বাসিন্দা মৃত: আবুল হোসেনের ছেলে ডাঃ দুলাল হোসেনের ঔষধ ফার্মেসীর প্রায় ৩ লক্ষ টাকার মালামাল পুড়ে যায়। সেই সাথে জুলফিকার আলীর ছেলে আব্দুর রহিমের ফেøক্সিলোড ও বিকাশ পয়েন্টে বেশকিছু ব্যবহারী মোবাইলসহ দোকানে থাকা মালামাল পুড়ে যায় ক্ষতির পরিমাণ প্রায় ৫ লক্ষ টাকা বলে জানিয়েছেন। ঘটনাস্থল থেকে এলাকাবাসী মুঠোফোনে ডিমলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিলে ফায়ার সার্ভিস অফিসার আবু বক্কর সিদ্দিক ও তার সঙ্গীয় ফোর্স মিলে ঘটনাস্থলে দ্রুত গিয়ে ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। উক্ত ঘটনাস্থল পরিদর্শন করেন সদর ইউ.পি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, নাউতারা ইউ.পি চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিন, ইউ.পি সমদ্য হাছানুর রহমান সহ স্থানীয় ব্যক্তিবর্গরা। আগুন লাগার বিষয়ে ফায়ার সার্ভিস অফিসার বলেন, দোকানঘর বন্ধ থাকা অবস্থায় সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। পরে দোকানে থাকা ফ্রীজ থেকে আগুন দ্রুত বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে বলে ধারণা করা যাচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com