মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
৫০০ টাকার ফোর-জি মোবাইল আনল গুগল

৫০০ টাকার ফোর-জি মোবাইল আনল গুগল

নিউজ ডেস্কঃ মোবাইল দিয়ে শুধু যারা কথা বলেন তাদের পছন্দ এখনও সেই ফিচার ফোন। সেসব ব্যবহারকারীদের কথা ভেবেই বাজারে নতুন ফিচার ফোন নিয়ে এল গুগল। যদিও তা মোটেও সাধারণ নয়।উইজফোন ডব্লিউপি০০৬ মডেলের এই ফোনটি ইন্দোনেশিয়ার বাজারে এনেছে গুগল। ফোর-জি কানেক্টিভিটির সুবিধা আছে এই ফোনে। ফোনটিতে কাইওএস প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এতে গুগল অ্যাসিস্ট্যান্টের জন্যেও রয়েছে একটি আলাদা বাটন। এর মাধ্যমে গুগলের সাহায্যে ভয়েস কল করা, গান শোনা বা কিংবা ভিডিও দেখা যাবে। পাঠানো যাবে মেসেজও।

গুগলের এই নয়া ফোনের মডেলটি প্রকাশ্যে এনেছে ইন্দোনেশিয়ার গুগল টিম। এতে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইউটিউব। ফোনটির ব্যাটারি ১৮০০ এমএএইচ। একবার চার্জ দিলে দীর্ঘ সময় চলবে ফোনটি। ৪ জিবি ইন্টারনাল স্টোরেজ সমৃদ্ধ উইজফোন ডব্লিউপি০০৬ হ্যান্ডসেটটির র‌্যাম ৫১২ এমবি। এছাড়াও এক্সটারনাল মেমোরি কার্ডের ব্যবহারে বাড়িয়ে নেওয়া যাবে স্টোরেজের ক্ষমতা।যদিও এই মোবাইলের ক্যামেরার মান তেমন উন্নত নয়। ফোনের পিছনের ক্যামেরাটি ২ মেগাপিক্সেলের এবং সেলফি তোলার জন্য রয়েছে ভিজিএ ক্যামেরা।কিন্তু এই ফোনের আসল চমক রয়েছে দামে। মাত্র ৯৯,০০০ ইন্দোনেশিয়ান রুপির (বাংলাদেশি ৫৭১ টাকা) বিনিময়েই পাওয়া যাবে গুগলের এই উইজফোন ডব্লিউপি০০৬ মডেলের ফোন।বর্তমানে ফোনটি শুধুমাত্র ইন্দোনেশিয়ায় পাওয়া যাচ্ছে। ইন্দোনেশিয়া ছাড়া অন্য কোনো দেশের বাজারে ফোনটি ছাড়া হবে কিনা সে বিষয়ে এখনও কোনো ঘোষণা দেয়নি গুগল।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com