শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
আগৈলঝাড়ায় বেগম রোকেয়া দিবসে চার জয়িতাকে সংর্বধনা প্রদান

আগৈলঝাড়ায় বেগম রোকেয়া দিবসে চার জয়িতাকে সংর্বধনা প্রদান

মৃদুল দাস, আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে বিশেষ অবদানের জন্য ৪ জন জয়িতা নারীকে সংর্বধনা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজন গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রানী সেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ দাস, উপজেলা পরিষদ ভাইস চেয়াম্যান জসীম উদ্দিন সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তপন কুমার মজুমদার, মুক্তিযোদ্ধা আবুল বাশার হাওলাদার, সাবেক প্রধান শিক্ষিকা আভা রানী মুখার্জী, এনজিও পরিচালক সিলসিয়া পারুল মন্ডল, এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাস গুপ্ত প্রমুখ। অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যের জন্য শিখা রানী হালদার, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে অবদানের জন্য সুগগ্ধা সরকার, সফল জননী হিসেবে কিসওয়ার জাহান ও সমাজ উন্নয়ণে পেয়ারা ফারুক বখতিয়ারকে সংবর্ধনা শেষে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com