শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
ডিমলায় অগ্নিকান্ডে ১৫ লক্ষাধীক টাকার মালামাল পুড়ে ছাই

ডিমলায় অগ্নিকান্ডে ১৫ লক্ষাধীক টাকার মালামাল পুড়ে ছাই

বাসুদেব রায় , ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ ডিমলা উপজেলায় ভয়াবহ এক অগ্নিকান্ডে ৮টি পরিবারের সর্বস্ব ভস্মীভূত হয়েছে মর্মে খবর পাওয়া গেছে। এতে ক্ষয়ক্ষতি ১৫ লক্ষাধিক টাকার। এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে রোববার রাত ৯.৩০ ঘটিকার দিকে উপজেলার ৭ নং খালিশা চাপানী ইউনিয়নের বেপারীটোলা পাইকারটারী গ্রামে। এলাকাবাসীর সূত্রে জানা যায়, ধান সিদ্ধ করা চুলার আগুন হতে আগুনের সূত্রপাত হয়। এতে ওই গ্রামের ইছামুদ্দিন হারী ও তার ছেলে হোসেন আলী, হাছেন আলী, খাদেমুল এবং প্রতিবেশী আবু মানিক, শফিকুল ইসলাম, মজিনুর রহমানও মজিদা বেওয়ার ১৯ টি ঘর, ২১ টি গরু, ছাগল, হাঁস-মুরগি, কবুতর, ধান ও নগদ টাকাসহ অন্যান্য মালামাল আগুনে পুড়ে যায়। তবে লোকজন হতাহতের খবর পাওয়া যায় নি। উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার, উপসহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সরকার, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব সেলিম সরকার লেবু প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পৌঁছে একটি ধানের পুঁজ বাঁচাতে সক্ষম হয়। সমাজের স্বহৃয়বান ব্যক্তিবর্গগণ একটু সহযোগিতার হাত বাড়ালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো একটু হলেও প্রশান্তির ছায়া খুঁজে পাবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com