মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

শিরোনাম :
ঘরমুখো মানুষের নিরাপত্তায় মাঠে র‌্যাব-১০, নজরদারিতে ড্রোন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি
এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ’র ৭৪তম জন্ম দিন আগৈলঝাড়ায় নিজ দলীয় নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত

এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ’র ৭৪তম জন্ম দিন আগৈলঝাড়ায় নিজ দলীয় নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত

মৃদুল দাস, আগৈলঝাড়া প্রতিনিধিঃ ৭৪তম জন্ম দিনে আগৈলঝাড়ায় নিজ দলীয় নেতা-কর্মীদের অকৃত্তিম ভালবাসা আর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ।
গতকাল সোমবার সকালে নিজের ৭৪তম জন্মদিনে দলীয় নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে আগৈলঝাড়া উপজেলা সদরের আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে আসেন তিনি। এসময় দলীয় নেতা কর্মীরা তাদের প্রাণপ্রিয় নেতা জাতির পিতার ভাগ্নে, প্রধান মন্ত্রী শেখ হাসিনার বড় ভাই, শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের সন্তান আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এমপি আবুল হাসানাত আবদুল্লাহ তাঁর জন্ম দিনে দলীয় কার্যালয়ে উপস্থিত নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় নেতা কর্মীরা এমপি আবুল হাসানাতের দীর্ঘায়ু কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা বলরাম পোদ্দার, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন সেরনিয়াবাত, আওয়ামীলীগ নেতা আব্দুর রইচ সেরনিয়াবাত, রুস্তুম সেরনিয়াবাত, আবু সালেহ লিটন সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ার, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, শফিকুল হোসেন টিটু, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, শ্রমিকলীগ সাধারন সম্পাদক সরোয়ার দাড়িয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক, গৌরনদী পৌর আওয়ামীলীগ সভাপতি মনির হোসেন মিয়াসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com