রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো
রান্নাঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রান্নাঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ব্যস্ততার মাঝেও কিছুটা সময় পেয়েই রান্না ঘরে ঢুকে রান্না করলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।দেশ সেবার দায়িত্ব পালনের পাশাপাশি নিজ ঘরেও কতটা সহজে অতি সাধারণ হয়ে উঠা যায় তার প্রমাণ যেন এই ছবি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ হাতে রান্নার ছবি আবারও ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ছবিতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের রান্নাঘরে শেখ হাসিনা রান্না করছেন। গতকাল শনিবার ছুটির দিনে গণভবনের রান্না ঘরে রান্না করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার দুপুরে প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব আশরাফুল আলম খোকন তার ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন। শিরোনাম দেন ‘সাধারণে অসাধারণ আমাদের ঠিকানা …’। ছবি দুটি তিনি ফেসবুকে পোস্ট করার পর দ্রুত ভাইরাল হয়।

 এর আগে ২০১৩ সালের জুলাই মাসের শেষ দিকে ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্য রান্না ঘরে ঢুকে রান্না করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছেলের জন্মদিন উপলক্ষ্যে করা প্রধানমন্ত্রীর ওই রান্নার ছবিও তখন ভাইরাল হয় ফেসবুকে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com