শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
নীলফামারীর ভোটের মাঠে থাকছে ১৬ প্লাটুন বিজিবি, টহল শুরু

নীলফামারীর ভোটের মাঠে থাকছে ১৬ প্লাটুন বিজিবি, টহল শুরু

 

নীলফামারী প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় নীলফামারীতে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুর থেকে বিজিবি সদস্যরা বিভিন্ন এলাকায় টহল শুরু করেছেন। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা কাজ করবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মাঠে থাকবেন বিজিবি সদস্যরা।৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আবুল কালাম আজাদ নীলফামারীনিউজকে বিজিবি মোতায়েনের তথ্যটি নিশ্চিত করেছেন।তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নীলফামারীতে ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তাঁরা নীলফামারীর ৪টি সংসদীয় আসন এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।তিনি আরও বলেন, আপাতত ১৬ প্লাটুন বিজিবি মাঠে নামানো হয়েছে। নির্বাচনে পরিস্থিতি অনুযায়ি প্রয়োজন হলে এর সংখ্যা আরও বাড়ানো হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com