শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
নিদ্রাহীন রাতের পরদিন কর্মচঞ্চল থাকার টিপস

নিদ্রাহীন রাতের পরদিন কর্মচঞ্চল থাকার টিপস

ছবি: অনলাইন

নিউজ ডেস্কঃ আনন্দ উৎসব অথবা কাজের জন্য রাত জাগা হলে পরের দিন বেশ ক্লান্ত লাগে। এ দুর্বলভাব কাটিয়ে সারাদিন ভালো অনুভব করার কিছু উপায় জেনে নিন-

অ্যালার্ম স্নুজ করবেন না : কয়েক মিনিট বাড়তি ঘুম আপনার খুব একটা উপকারে আসবে না। এতে আলসেমী ভাব আরও বাড়বে।

ঠিক সময়ে সকালের নাস্তা : দুর্বলতা কমায় ও মেজাজ ভালো রাখে সকালের নাস্তা। শষ্য ও প্রোটিন-জাতীয় খাবারের পরিবর্তে চিনিজাতীয় সিরিয়াল খাবার খাওয়া ঠিক নয়।

সতেজ আলো-বাতাসে শ্বাস নিন : সকালের সূর্যের আলো মন ভালো রাখে এবং শরীরের তাপমাত্রা তাৎক্ষণকভাবে পরিবর্তন করে।

কাজ শুরুর আগে কফি : ক্যাফেইন শরীরে কাজ শুরু করতে ৩০ মিনিট সময় নেয়। সারাদিনে কাজের বড় তালিকা থাকলে আগে কফি পান করে। এর পর শুরু করুন কাজ।

দুপুরের স্বাস্থ্যকর খাবার : দুপুরে সবজি, লিন বা চর্বিহীন প্রোটিন ও শস্যজাতীয় খাবার খান। সারাদিন চনমনে থাকতে চিনিজাতীয় খাবার থেকে বিরত থাকুন।

আগে ছুটি নিন : কর্মক্ষেত্র থেকে ১৫ মিনিট আগে বের হতে পারাটাও তাড়াতাড়ি বাড়িতে পৌঁছানোর শক্তি জোগায়। আর দ্রুত বিশ্রামও নেওয়া যায় বাড়ি পৌঁছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com