শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
আগৈলঝাড়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত

মৃদুল দাস, আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশাল আসন-১ গৌরনদী- আগৈলঝাড়ায় একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল কাঠিরা আদর্শ বিদ্যানিকেতন স্কুল মাঠে গৈলা ইউনিয়ন ০২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দীপ্তি বিশ্বাসের সভাপতিত্বে নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠকে প্রধান অতিথি অত্র স্কুলের প্রতিষ্ঠাতা তপন কুমার বিশ্বাস নৌকা প্রতিকের প্রার্থী গণমানুষের বন্ধু জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহব্বান জানান। বিশেষ অতিথি ঢাকা মহানগর দক্ষিণের জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক আহসান হাবীব মোল্লা তার বক্তব্যে বলেন আগামী ৩০শে ডিসেম্বর দক্ষিন বাংলার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য নৌকা মার্কায় ভোট দিয়ে আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহকে বিপুল ভোটে জয়যুক্ত করে সাধারন মাানুষের ভাগ্যের উন্নয়ন করার জন্য উপস্থিত সকলের প্রতি জোর দাবি রাখেন। এছাড়ও উঠান বৈঠকে বক্তব্য রাখেন প্রবীন আওয়ামীলিগ নেতা ডাঃ নীলকান্ত বেপারী, জেলা পরিষদ সদস্য রনজিত সমদ্দার, উপজেলা কৃষক লীগ সাধারন সম্পাদক রমনী কান্ত সরকার, সাবেক উপজেলা ছাত্র লীগ সাধারন সম্পাদক সবুজ আকন, যুব লীগ নেতা ফায়জুল সেরনিয়াবাত, গৈলা ইউনিয়ন মহিলা মেম্বর প্রবিত্র রানী, উপজেলা মহিলা লীগ নেতৃ মমতাজ বেগম, গৈলা ০২ নং ওয়ার্ড মেম্বর সুদিন অধিকারী, গৈলা ০১ নং ওয়ার্ড মেম্বর মশিউর রহমান সরদার, স্থানীয় আওয়ামী লীগ নেতা এনটনিও তিমু অধিকারী, সদানন্দ হালদার, নিরাঞ্জন মল্লিক, চিন্ময় বাড়ৈ, পরেশ বিশ্বাস, বাবুলাল হালদার, বিপ্লব হালদার, হিউবার্ড বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্বে ছিলেন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম মল্লিক।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com